ফিরোজ আল সাবাহ অনুসন্ধান শুরু করেছিলেন একটি প্রশ্ন থেকে, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাহলে এভারেস্ট কেন নয়।

বিগত আট বছরের নিরলস পরিশ্রমের পর তিনি পঞ্চগড়ের মাটি থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছেন।